উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইলের দক্ষিণকান্দী এলাকায় কুমার নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় বিশাল নৌকা বাইচ। আগামী ১০ অক্টোবর, শনিবার আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণকান্দীর যুব সমাজের উদ্যোগে এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটুর সার্বিক সহযোগিতায় এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি মহোদয়। নৌকা বাইচকে কেন্দ্র করে কুমার নদ ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শনার্থী নৌকা বাইচ উপভোগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নৌকা বাইচকে প্রাণবন্ত ও সফল করে তুলতে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা বলেন, কুমার নদ, কাইচাইলের দক্ষিণকান্দীতে আগামী ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিতব্য এ বর্ণাঢ্য নৌকা বাইচে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।