উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর রাণীনগরে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ডাকাহার-কালিগ্রাম সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের নির্ধারিত প্রস্থ ৩ মিটার হলেও বাস্তবে তা কম রাখা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তৃষ্ণা স্টুডিওর অধীনে চলমান এই কাজে বালু ও খোয়ার মিশ্রণেও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি গুলজার রহমান নিম্নমানের ইট আসার বিষয়টি স্বীকার করলেও প্রতিষ্ঠানের মালিক মারুফ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। এদিকে এলজিইডি প্রকৌশলী শুভাশীষ রায় জানিয়েছেন, অনিয়মের অভিযোগটি তারা খতিয়ে দেখবেন এবং কাজের মান নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ধান কাটার মৌসুমের আগে সড়কটি নির্মাণ হওয়া জরুরি, তাই তারা কাজ বন্ধ না করে বরং গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কারিগরি নকশা অনুযায়ী সড়কটি যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।