উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ৩নং চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রসুলপুর গ্রামের কৃতি সন্তান মো. জুবায়েদুর রহমান খোকন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন।
‘কথা নয়, কাজে হবে পরিচয়’—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জুবায়েদুর রহমান খোকন জানান, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও নাগরিক সেবা সহজ করাই তাঁর প্রধান লক্ষ্য।
জনপ্রতিনিধিত্বকে সেবার মাধ্যম হিসেবে দেখছেন তিনি। মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।