উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হলো সহযোগী সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার বিকেলে বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদুল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা খন্দকার দিদারুল ইসলাম এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে গাজীপুর দিগন্ত সাংস্কৃতিক দলের সদস্যরা মনোজ্ঞ সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
এদিন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সহযোগী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।