উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ২৩ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাহাড় কাটা ও বালু উত্তোলনের মতো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার প্রয়োজনীয় ও কঠিন পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও জেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।