উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত মঙ্গলবার ১৮ই আগস্ট সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রশাসন এবং সদরপুর সরকারি ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক হামিম সিয়ামের তত্ত্বাবধানে চর নাছিরপুর নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হামিম সিয়াম তরিকুল, হাবিবসহ অন্যান্য ছাত্রদল নেতারা সহযোগিতা করেন এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই কর্মসূচির আওতায় চর নাছিরপুর ইউনিয়নের নদীর পারসহ তিন কিলোমিটারের প্রথম ধাপে এক হাজার আটটি ঔষধি, ফল ও ভেষজ গাছ রোপন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মাহমুদ তার বক্তব্যে জানান যে, তারেক রহমানের বৃক্ষরোপণ ও সামাজিক কল্যাণের অংশ হিসেবে এই গাছগুলো রোপন করা হয়েছে।
জনকল্যাণমূলক এই উদ্যোগে বর্তমান সরকার ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের প্রতি সাধারণ জনগণের ব্যাপক প্রশংসনীয় আগ্রহ ও সমর্থন দেখা যায়। রোপন করা এসব গাছ ভবিষ্যতে সাধারণ মানুষকে ছায়া দেওয়ার পাশাপাশি সকলের দোয়া ও আল্লাহর সন্তোষ অর্জন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।