উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটা থেকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থল থেকে সাংবাদিক নেতাসহ অনেককে আটক করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, কার্যালয়ের ভেতরে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে এবং বৈঠক চলছে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের তথ্য যাচাই–বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আজ দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল এবং দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী এতে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর প্রথমে বিএনপির কর্মীরা এসে মারধর করেন এবং পরে পুলিশ এসে সবাইকে আটক করতে শুরু করে।
তিনি আরও জানান, কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। জাসদের সমর্থক হওয়ার কারণে তিনি দলের কার্যালয়ে এসেছিলেন বলে তিনি দাবি করেন।