উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই প্রাণহানি ও আক্রান্তের ঘটনায় চলতি ২০২৬ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।
এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ওই সময় নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।