উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জি-টু-জি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এই ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদনের সুপারিশ করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ নভেম্বর এবং ২২ নভেম্বর ২০২৬ তারিখে অতিরিক্ত এলএনজি কার্গো দুটি সরবরাহ করা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে।
বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে এই দাম কিছুটা ভিন্ন। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ধারাবাহিক সরকারি উদ্যোগের অংশ হিসেবেই কাতার থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে।