উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এটিই হবে তার প্রথম ভাষণ।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাধারণ পরিষদ হলে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তার ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। বিশ্ব নেতাদের সামনে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী।